ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিজের দ্বিতীয় বিয়ের তথ্য জানালেন আলোচিত ইসলামী বক্তা মাদানী ঝালকাঠিতে আমুর বাসভবন আবারো ভাংচুর করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক আটক হামের ১৫ লাখ টিকা এলো দেশে খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী বরিশাল সদর হাসপাতালে জেঁকে বসেছে নারীচক্র অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা যাচাই হবে, তালিকা দেওয়ার নির্দেশ ভোলায় অস্ত্রসহ আটক ব্যক্তির মুক্তি চেয়ে থানা ঘেরাওয়ের চেষ্টা, অতঃপর পটুয়াখালীতে চুরির অভিযোগ তুলে শিশু সহোদরকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে ৫৪০ পিস জি-মরফিন ইনজেকশনসহ মাদক দম্পত্তি আটক 
  • হিলিয়াম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪১

    হিলিয়াম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার নাঙ্গলকোটে হিলিয়াম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে গুরুতর আহত ৩৮ জনকে কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে পাঠানো হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিরুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেবদাস দেব বিষয়টি নিশ্চিত করেন।

    স্থানীয়ভাবে জানা যায়, সন্ধ্যায় উপজেলার বিরুলিয়া গ্রামে হিলিয়াম গ্যাস দিয়ে বেলুন ওড়ানোর চেষ্টা করে একদল যুবক। তখন গ্রামের মানুষ সেখানে ভিড় জমায়। এ সময় সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে অনেকের মাথা ও চোখ থেঁতলে যায়।

    নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবদাস দেব বলেন, ৪১ জন রোগী নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। হাসপাতালে আসা পর্যন্ত কেউ মারা যাননি। তবে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুমিল্লায় পাঠানো হয়েছে। তিনজন এখানে চিকিৎসা নিচ্ছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ