ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পটুয়াখালীতে চুরির অভিযোগ তুলে শিশু সহোদরকে গাছে বেঁধে নির্যাতন

    পটুয়াখালীতে চুরির অভিযোগ তুলে শিশু সহোদরকে গাছে বেঁধে নির্যাতন
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দোকানে চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন করার খবর পাওয়া গেছে। নির্যাতনের সময় এক শিশুর মাথার চুল কেটে দেওয়ারও অভিযোগ উঠেছে। (০৩ মে) রবিবার উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ কলাগাছিয়া চরে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে গাছে বাঁধা অবস্থায় দুই শিশুর একটি ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ওই এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়। ভুক্তভোগী শিশুরা হলো শামিম (৭) ও তার ছোট ভাই জিহাদ (৫)।

    স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার দিন দুপুরে কলাগাছিয়া চরে তোফায়েল দালালের দোকানে চুরির অভিযোগ তোলেন দোকানের কর্মচারী আল আমিন। সেই অভিযোগে শিশু দুটিকে ধরে এনে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এ সময় বড় ভাই শামিমের মাথার একাংশের চুল কেটে দেওয়া হয়। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রশি দিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ৫ বছরের শিশু জিহাদ অঝোরে কাঁদছে।

    নির্যাতিত শিশুদের মা লাইলি বেগম বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি আমার কলিজার টুকরা দুইডা সন্তানরে গাছের লগে বাইন্ধা রাখছে। আমারে দেইখাই ওরা কান্দন শুরু করে। চুরির অপবাদ দিয়া ওরা আমার ছোট ছোট পোলাপানগুলারে মারধরও করছে। শিশুদের বাবা স্বপন দালাল এই ঘটনাকে ‘চরম অমানবিক’ উল্লেখ করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

    দোকান মালিক তোফায়েল দালাল গাছে বেঁধে রাখার বিষয়টি স্বীকার করলেও মারধর ও চুল কাটার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, শিশু দুটি আগের দিনও দোকানে চুরি করেছিল বলে তিনি স্থানীয়দের কাছে শুনেছেন। তবে কর্মচারী কেন তাদের গাছে বেঁধে রাখলেন, সে বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি।

    এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। রাঙ্গাবালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াছ হোসেন মুন্সি বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। শিশুদের ওপর এমন নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ