ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিজের দ্বিতীয় বিয়ের তথ্য জানালেন আলোচিত ইসলামী বক্তা মাদানী ঝালকাঠিতে আমুর বাসভবন আবারো ভাংচুর করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক আটক হামের ১৫ লাখ টিকা এলো দেশে খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী বরিশাল সদর হাসপাতালে জেঁকে বসেছে নারীচক্র অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা যাচাই হবে, তালিকা দেওয়ার নির্দেশ ভোলায় অস্ত্রসহ আটক ব্যক্তির মুক্তি চেয়ে থানা ঘেরাওয়ের চেষ্টা, অতঃপর পটুয়াখালীতে চুরির অভিযোগ তুলে শিশু সহোদরকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে ৫৪০ পিস জি-মরফিন ইনজেকশনসহ মাদক দম্পত্তি আটক 
  • হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

    হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিরাপদ সড়কের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় ঢাকা- বুড়িমারী মহাসড়ক বন্ধ করে মানববন্ধন করেছেন মিলন বাজার এলাকাবাসী।

    বক্তাগণ অভিযোগ করে বলেন, হাইওয়ে পুলিশ গাড়ীর ও চালকের কাগজ না দেখে শুধু গাড়ির চালকদের কাছে টাকা নেয়।

    পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে হাতীবান্ধা উপজেলার মিলন বাজারে ঢাকা বুড়িমারী মহাসড়কে এলাকা বাসীর আয়োজনে মহাসড়কের মাঝখানে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এসময় সড়কের দুই পাশে শতাধিক গাড়ী আটকা পড়ে যানজট সৃষ্টি হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন,লিটন,জি এম শুভ,মান্নান হোসেন,মশিউর রহমান ও আমিরুল হক বাবু প্রমুখ। বক্তাগণ অভিযোগ করে বলেন হাইওয়ে পুলিশ গাড়ীর ও চালকের কাগজ না দেখে শুধু গাড়ির চালকদের কাছে টাকা নেয়।

    উল্লেখ্য, বুধবার সকালে উপজেলার আরডিআরএস অফিসের সামনে এক সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু হয় তারই প্রতিবাদে এ মানববন্ধন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ