ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বাবুগঞ্জে নদীর নালা থেকে ৫ সন্তানের জননীর লাশ উদ্ধার

    বাবুগঞ্জে নদীর নালা থেকে ৫ সন্তানের জননীর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর নালা থেকে মরিয়ম বেগম (৪০) নামে ৫ সন্তানের জননীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার সকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের সন্ধ্যা নদীর নালা থেকে তার  মরদেহ উদ্ধার করেন বাবুগঞ্জ থানা পুলিশ। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মরিয়ম বেগম পূর্ব ভূতেরদিয়া গ্রামের মৃত মো. হারুন হাওলাদার এর স্ত্রী।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মরিয়ম বেগম ৩ ছেলে ও ২ মেয়ে সন্তানের জননী। গত দুই বছর আগে তার স্বামী মৃত্যু বরণ করেন। ২ ছেলে চাকরি করেন এবং ২ মেয়ে কে বিবাহ দিয়েছেন। ছোট ছেলে মো. আসিফ ৫ম শ্রেণির ছাত্র।

    ছোট ছেলে মো. আসিফ কে নিয়েই তিনি বাড়িতে বসবাস করতেন। বুধবার সন্ধ্যার পরে মো. আসিফ পার্শবর্তী সরিকল ইউনিয়নে তার ছোট বোনের শশুর বাড়িতে বোনকে আনতে যান। বাড়িতে একা থাকার সুবাদে দুর্বৃত্তরা রাতের কোন এক সময় তাকে হত্যা করে তার লাশ বাড়ি থেকে প্রায় ১৫০ গজ দুরে সন্ধ্যা নদীর ( লাশঘাটা) নামক স্থানে ফেলে রাখে।

    স্থানীয় এলাকার বাসিন্দা মো. মেহেদী হাসান জানান, নিহতের প্রতিবেশী আনিচ হাওলাদার এর স্ত্রী জাহান আরা বেগম বৃহস্পতিবার সকাল ৯ টা ৪৫ মিনিটে নিহতের বাসায় যান। বাসার দরজা খোলা দেখে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের ভিতরে  প্রবেশ করেন। ঘরে প্রবেশ করলে তিনি ঘরের বেড়া ভাঙা এবং রক্ত দেখতে পেয়ে আমাকে ফোনে বিষয়টি অবহিত করেন। পরে আমি বাবুগঞ্জ থানা পুলিশ কে বিষয়টি অবহিত করি। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন।


    পরে স্থানীয়দের সহায়তায় নিহতের বাড়ির ১৫০ গজ দুরে সন্ধ্যা নদীর একটি নালার মধ্যে মরিয়ম বেগমের বিবস্ত্র অবস্থায় লাশ উদ্ধার করেন পুলিশ।


    বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশের মাথায় গভীর ক্ষত চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে মেরে নদীতে ফেলে দিয়েছে।

    তবে ময়নাতদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ