ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • লালমনিরহাটে ইউপি সদস্যের আঘাতে যুবকের মৃত্যু

    লালমনিরহাটে ইউপি সদস্যের আঘাতে যুবকের মৃত্যু
    ছবি: প্রতীকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাট: কালীগঞ্জে বাড়িতে তিনদিন আটকে রেখে নবনির্বাচিত ইউপি সদস্য মোজাম্মেল হকের নির্যাতনে আনোয়ারুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ‍উঠেছে। বুধবার (১২ জানুয়ারি) রাতে রংপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মোজাম্মেল।

    পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড়ের ইউপি সদস্য মোজ্জাম্মেল হক, তার ছোটভাই মোশারফ হক ভুট্টু ও ছেলে সুজন জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামের মজিবরের ছেলে আনোয়ারুল ইসলামকে বাড়িতে ডেকে এনে আটকে রাখে। তাকে উদ্ধার করতে একই গ্রামের কুদ্দুসের ছেলে রোকনুজ্জামান গেলে তাকেও আটকে রাখা হয়।

    সূত্রে আরও জানা যায়, ৩ হাজর টাকার জন্য এই দুই জনের ওপর চলে ৩দিন ধরে নির্যাতন। তাদের উদ্ধারে স্বজনরা ৯৯৯ এ ফোন দিলে কালীগঞ্জ থানা পুলিশের এসআই জহুরুল হক মেম্বারের বাড়িতে গত ৫ জানুয়ারি বুধবার তল্লাশি চালায়। এসময় ইউপি সদস্য মোজ্জাম্মেল হককে জিজ্ঞাসাবাদ করা হলে সে অপহরণের কথা অস্বীকার করে।

    পরে পুলিশ থানায় ফিরে এলে গোপন আস্তানায় আটক দুইজনের ওপর অত্যাচার আরও বেড়ে যায়। পরে বিষয়টি স্বজনরা পুনরায় পুলিশকে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জানালে পুলিশ ইউপি সদস্যের বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের দুইজনকে উদ্ধার করে।

    আহতদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১২ জানুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়।

    চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাছাড়া ‍এ ঘটনায় ‍এখন পর্যন্ত পুলিশ দুইজনকে আটক করেছে ‍এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসূল।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ