ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

     বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় থানা চত্ত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন  মো. এনামুল হক।


    অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভিন্ন ভুক্তভোগীর কথা শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মো. এনামুল হক।

     

    কোতয়ালী মডেল থানার ওসি  মো. আজিমুল করীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মো. আলী আশরাফ ভূঞা বিপিএম-বার ।

     

    এছাড়া উপ-পুলিশ কমিশনার দক্ষিণ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার , অতিরিক্ত উপ-পুলিশ  কমিশনার দক্ষিণ মো. ফজলুল করীম, অতিরিক্ত উপ-পুলিশ  কমিশনার নগর গোয়েন্দা বিএমপি  মো. ফারুক হোসেন, সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী মডেল থানা শারমিন সুলতানা রাখী উপস্থিত ছিলেন।


    প্রতি মাসের ৪ তারিখ বিএমপির বন্দর থানায়, ৭ তারিখ কাউনিয়া থানায়, ১০ তারিখ বিমানবন্দর থানায় এবং ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় নিয়মিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়ে আসছে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ