ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • হিজলায় দুদিন ব্যাপি বার্ষিক ওরশ শরীফ পালন

    হিজলায় দুদিন ব্যাপি বার্ষিক ওরশ শরীফ পালন
    হিজলায় দুদিন ব্যাপি বার্ষিক ওরশ শরীফ পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলায় দুদিন ব্যাপি বার্ষিক ওরশ শরীফ পালিত হচ্ছে। উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনী ভাঙ্গা গ্রামের প্রতি বছরের ন্যায় ১২ ও ১৩ জানুয়ারি এ ওরশ মোবারক পালন করে আশেকান ভক্তবৃন্দ।

    শুরেশ্বরের হযরত মাওলানা জান শরীফ শাহ শুরেশ্বরী (রঃ) এর খলিফা হযরত সৈয়দমীর কাসেম আলী শাহ মোজাদ্দেদী আল শুরেশ্বরী এবং মাওলানা রহমাতউল্লাহ ওরফে সফি লালু শাহ মোজাদ্দেদী আল শুরেশ্বরীর আশেকান খলিফা মৃত নুর ইসলাম রাড়ীর খানকা শরীফে এ ওরশ মোবারক পালন করা হয়।

    নুর ইসলাম রাড়ির মৃত্যুর পরে তার ছেলে মোঃ মিজানুর রহমান রাড়ি প্রতি বছর এ ওরশ শরীফের আয়োজন করে থাকেন। ওরশ শরীফ উপলক্ষে রাতভর চলে বিভিন্ন বিভিন্ন বাউল শিল্পীদের পালা গান।

    এ বছর শুরেশ্বরের ভক্তবৃন্দদের জন্য ঢাকা থেকে বাউল শিল্পী নুরুজ্জামান দেওয়ান ও সূবর্ণা সরকার কে বাউল গান পরিবেশেনের জন্য আনা হয়। হিজলা মুলাদীর অসংখ্য শুরেশ্বরের ভক্তরা জমায়েত হয় এ অনুষ্ঠানে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ