ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশালে কোস্টগার্ডের অভিযানে ২২শ' কেজি জাটকা জব্দ

     বরিশালে কোস্টগার্ডের অভিযানে ২২শ' কেজি জাটকা জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে কোস্টগার্ডের অভিযানে  ২২শ' কেজি জাটকা জব্দ করা হয়েছে। বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশন টিম অভিযান চালিয়ে এই জাটকা জব্দ করেন। এসময় জাটকা পরিবহনের দায়ে মিলন সিকদার ও সেলিম হোসেন নামে ২ জনকে আটক করা হয়। পাশাপাশি কাভার্ড ভ্যানটিও জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।

    বুধবার সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের দপদপিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে এই বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করেন কোস্টগার্ডের বিসিজিএস বগুড়া টিমের সদস্যরা ।

     

    কোস্টগার্ডের গোয়েন্দা সূত্র জানায়, সকালে গোপন সংবাদে জানতে পেরে বরিশালের দপদপিয়া ব্রিজের টোলঘরের সামনে একটি কাভার্ড ভ্যানে  অভিযান চালায় বরিশাল কোস্টগার্ডের সদস্যরা। এ সময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে আনুমানিক ২২শ' কেজি  জাটকা জব্দ করা হয়। এবং জাটকা পরিবহনের দায়ে মিলন সিকদার ও সেলিম হোসেন নামে ২ জনকে আটক করা হয়। এ সময় কাভার্ড ভ্যানটিও জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।

    পরবর্তীতে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসায় ও অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।  আটককৃত ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়।

    বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ