ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশালে ৪১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

    বরিশালে ৪১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একাধিক মাদক মামলার আসামী হায়দার আলী শেখ (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১২ জানুয়ারি) বরিশাল নগরীর বিআইপি গেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

    গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক বেচা কেনার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে অভিযান পরিচালনা করেন এসআই মেহেদীর নেতৃত্বে বিএমপির সদস্যরা। অভিযানের এক পর্যায়ে নগরীর ১১ নং ওয়ার্ডের বিআইপি গেট সংলগ্ন ভাড়া বাসা থেকে হায়দার আলী শেখ কে আটক করা হয়। এসময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় তার ছেলে মাদক ব্যবসায়ী সোহেল শেখ (২৬)।

    আটক হায়দারের কাছ থেকে ৪১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। পাশাপাশি পলাতক সোহেল শেখকে গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ