ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • গৌরনদীতে গরীবের ডাক্তারের ২য় মৃত্যু বার্ষিকী পালিত

    গৌরনদীতে গরীবের ডাক্তারের ২য় মৃত্যু বার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গরীবের ডাক্তার খ্যাত প্রয়াত চিকিৎসক বরিশালের গৌরনদী উপজেলার প্রয়াত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দাস রনবীর এর আবক্ষ্য মুর্তিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে বুধবার তার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

    এ উপলক্ষে সকাল ৯টায় প্রয়াতের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী ও দুই কন্যা উপজেলার বিল্বগ্রাম বাজারে প্রতিষ্ঠিত তার আবক্ষ্য মুর্তিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর সকাল ১০টায় উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র পক্ষথেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

    এরপর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাহিলাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

    এ সময় উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউপি সদস্য মো. হাসান আল মামুন, মো. মিজানুর রহমান, নুর আলম সরদার, হাবিবুর রহমান হাওলাদার, মো. আশরাফ সেরনিয়াবাত, মো. সোলায়মান মৃধা, স্বপন হালদার, নাজমা খানম ও ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য প্রমুখ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ