ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • মেহেন্দীগঞ্জে চারটি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা

    মেহেন্দীগঞ্জে চারটি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনুমোদন না থাকায় এবং সনাতন পদ্ধতিতে ইট প্রস্তুত করায় বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চারটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে ইটভাটা গুলোকে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    বুধবার (১২ জানুয়ারি) বরিশাল বিভাগীয় পরিচালক মো. আব্দুল হালিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করা হয়।

    পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক এর নেতৃত্বে অভিযান চালিয়ে এসব ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের কর্মকর্তাসহ পুলিশ, প্রশাসন ও ফায়ার সার্ভিসের একটি দল অংশ নেয়।

    সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মেহেন্দীগঞ্জ উপজেলার ধুলিয়াচর গ্রামের মেসার্স ধনিয়া ব্রিকস, উত্তর দাঁদপুর গ্রামের মেসার্স নাম্বার ১ ব্রিকস, উত্তরচর গ্রামের মের্সার্স খান ব্রিকস, সোনামুখী গ্রামের মেসার্স ওয়ান ব্রিকস সরকারের অনুমতি ছাড়া ড্রাম চিমনি দিয়ে ভাটা পরিচালনা করে আসছিল। তাদের চারটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া সকল কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়।

    এদিকে প্রতিটি ইটভাটাকে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে মেসার্স ধনিয়া ব্রিকসকে ৩ লাখ টাকা,  মেসার্স নাম্বার ১ ব্রিকসকে ৩ লাখ টাকা, মের্সার্স খান ব্রিকসকে ৩ লাখ টাকা এবং মেসার্স ওয়ান ব্রিকসকে ২ জরিমানা করা হয়েছে।

    এ সম্পর্কে বরিশাল বিভাগীয় পরিচালক মো. আব্দুল হালিম বলেন, পরিবেশ অধিদপ্তর আইন অমান্য করে সনাতন পদ্ধতিতে চারটি ইটভাটায় অবৈধভাবে ইট প্রস্তুত করে আসছিল। পরিবেশের ভারসাম্য রক্ষায় ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইটভাটা গুলোকে মোট ১১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ