ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বেরহানউদ্দিনে ট্রাকের নিচে চাপা পড়ে নারী পুলিশ নিহত

    বেরহানউদ্দিনে ট্রাকের নিচে চাপা পড়ে নারী পুলিশ নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় পুলিশের উপ-সহকারি পরিদর্শক (এএসআই) আকলিমা বেগম (৩০) নামে এক নারী পুলিশ নিহত হয়েছে।

    রোববার (২ মে) দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কুঞ্জেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকলিমা বোরহানউদ্দিন থানায় কর্মরত বলে জানা যায়।

    সহকারি পুলিশ সুপার (এএসপি) রাসেলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বোরহানউদ্দিন থানার উপ-সহকারি পরিদর্শক আকলিমাসহ দুই পুলিশ একটি মামলার তদন্ত শেষ করে মোটরসাইকেলযোগে বোরহানউদ্দিনে ফিরছিলেন।

    এ সময় কুঞ্জেরহাট বাজারে এসে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনিস্থলে মারা যান আকলিমা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। ঘাতক ট্রাকটি আটক রয়েছে বলেও জানান তিনি।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ