ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত

    দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    বরিশালে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের উদ্বুদ্ধকরণ সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় কাশিপুরে মৎস্য বীজ উৎপাদন খামার ও প্রশিক্ষণ কেন্দ্রর সম্মেলন কক্ষে বরিশাল জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের পরিচালক (রিজার্ভ) শামীম আরা বেগম, বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার, দেশীয় মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান, বরিশালের জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপ প্রকল্প পরিচালক মোঃ মাহবুবুর রহমান সহ জেলা পর্যায়ের কর্মকর্তা, ইলিশ মৎস্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানের শুরুতে ২০২১-২২ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা পরিকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গরুর বাছুর উপকরণ হিসেবে বিতরণ করেন বিভাগীয় কমিশনার। পরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের উদ্বুদ্ধকরণ আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।##


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ