ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প 
  • হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে বিষপানে আত্মহত্যাকারী যুবকের পলায়ন 

    হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে বিষপানে আত্মহত্যাকারী যুবকের পলায়ন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে এক যুবকের বিষপানে আত্মহত্যার চেষ্টা। মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সে স্বাস্থ্য কমপ্লেক্সের ২য় তলা থেকে লাফিয়ে পরে পালিয়ে গেছে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের মানিক মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২২) পারিবারিক কলহের কারনে ঘরে থাকা কীটনাশক পান করে। 

    পরে পরিবারের লোকজন সাইফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে ২য় তলায় চিকিৎসা দেয়া শুরু করে সেবিকারা। এমন সময় হঠাৎ সবাইকে ধাক্কা মেরে সাইফুল কোন চিকিৎসা না নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ২য় তলা থেকে লাফিয়ে পরে পালিয়ে যায়। 
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ বখতিয়ার আল মামুন জানান, যেহেতু রোগী বিষাক্ত ঔষধ খেয়েছে তাকে যে কোন মূল্যে চিকিৎসা করাতে হবে। না হলে সারা শরীরে এই বিষ রক্তের সাথে মিশে গিয়ে দুঘর্টনা ঘটতে পারে। এরিপোর্ট লেখা পর্যন্ত রোগী সাইফুলকে খুজে পাওয়া যাচ্ছে না।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ