ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পংকজ নাথ এমপি‘র শ্রদ্ধা

     বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পংকজ নাথ এমপি‘র শ্রদ্ধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশাল-৪ আসনের সাংসদ পংকজ নাথ এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

    সোমবার (১০ জানুয়ারী) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নাম্বার বাড়িতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

    শ্রদ্ধা নিবেদন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি পোস্ট করেন। পোস্টে তিনি লিখেন, ১৯৭১ ‘র  ২৫ মার্চ পাকিস্থানী হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্থানের কারাগারে আটক রাখে।দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগে  আসে আমাদের বাঙালীর বিজয় । ১৬ ডিসেম্বর প্রকাশ্যে আত্মসমর্পনে বাধ্য হয় পাকিস্থান।বিজয় অর্জিত হলেও আসেনি পূর্ণতা। কেননা বঙ্গবন্ধু তখনও পাকিস্থানে বন্দী। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী’র কূটনৈতিক বিচক্ষণতা বিশ্বজনমতের প্রবল চাপে পাকিস্থান ৮ জানুয়ারী , ১৯৭২ বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। ১৯৭২ ‘র এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  তাঁর স্বপ্নের স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
    ঐতিহাসিক এই দিনে জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য। ধানমন্ডি ৩২।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ