ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বিএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    বিএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা  অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা (ডিসেম্বর-২০২১) অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিমের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
     
    সভার শুরুতেই বিগত মাসের (ডিসেম্বর-২০২১) খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক খাতওয়ারী অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালোচনা করে সভাপতি আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
     
    সহকারী পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপঃ নাসরিন জাহান এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস্ মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস্ এন্ড প্রসিকিউশন) মােঃ মােকতার হােসেন পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার সিএসবি খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার ডিবি মােঃ মনজুর রহমান পিপিএম-বার সহ বিএমপি'র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এর প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধি, নৌ-পুলিশের প্রতিনিধি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর প্রতিনিধি, পিবিআই প্রতিনিধিগণ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ