ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

     বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বরিশালে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বরিশাল সিটি মেয়র, মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী, জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতারা তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

    সোমবার সকাল ৯টায় নগরীর শহীদ সোহেল চত্বরস্থ মহানগর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করেন দলীয় নেতারা।

    প্রথমে সিটি করপোরেশনের মেয়রের পক্ষে প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

    পরে পর্যায়ক্রমে বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ, বরিশাল আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, যুবলীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন জাতীর পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ