ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • লালমোহনে খাবারে নেশা মিশিয়ে দুর্ধর্ষ চুরি

    লালমোহনে খাবারে নেশা মিশিয়ে দুর্ধর্ষ চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে লালমোহন পৌর ১নং ওয়ার্ড নওয়াব আলী মুন্সী বাড়ীতে এ ঘটনা ঘটে। চেতনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন একই তিন সদস্য। তারা হলেন, ডালিয়া বেগম (৫০), সোহেল (৪৫) ও পাভেল (২৮)। বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা। 

    জানা যায়, শনিবার ইফতার পরবর্তী রাতের খাবার খেয়ে পরিবারের সকলে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময়ে চোরচক্র ঘরে ঢুকে ২টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের ব্রেসলাইট, ২টি মোবাইল, ২টি টর্চলাইট ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। ওই পরিবারের সদস্য পাভেল জানায়, রাতে সকলে খাবার খেলেও তার বোন খাবার খাননি। সে যখন ভোরে সেহরি খেতে উঠে, তখন আামদের অচেতনবস্থায় দেখতে পান। 

    দুর্বৃত্তরা রান্না ঘরের বেড়ার টিনের ছিদ্র দিয়ে সিরিঞ্জের মাধ্যমে খাবারে চেতনানাশক মিশিয়েছিল বলে ধারণা করছেন তারা। লালমোহন থানার এসআই মাহমুদুল হাসান জানান, সংবাদ পেয়ে রবিবার দুপুরে চুরি হওয়া ঘর পরিদর্শন ও অসুস্থদের খোঁজ খবর নিয়েছি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ