ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশালে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

    বরিশালে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর লেচুশাহ মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে (০৭) বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদ্রাসার দুই ছাত্রের বিরুদ্ধে। রোববার সন্ধ্যায় মাদ্রাসার হুজুরের সহায়তায় পালিয়ে যাওয়ার সময় শহিদ (১৫) নামে এক ছাত্রকে আটক করে পুলিশে তুলে দেন স্থানীয়রা।

    এসময় অপর অভিযুক্ত বেল্লাল (১৬) পালিয়ে যান। কোতয়ালী মডেল থানার ওসি জানিয়েছেন, এঘটনায় ভূক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    ভূক্তভোগীর বাবা জানান, তিন মাস আগে তার ছেলেকে লেচুশাহ মাদ্রাসার হাফিজি বিভাগে ভর্তি করেন। গত বৃহস্পতিবার একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী শহিদ ও বেল্লাল ওই শিশুকে মাদ্রাসার টয়লেটে নিয়ে বলাৎকার করেন।

    পরের দিন শুক্রবার ফের টয়লেটে নিয়ে বলাৎকারের চেষ্টা চালালে ওই শিশু চিৎকার করে বের হয়ে যায়। বিষয়টি জানাজানির ভয়ে শনিবার ওই শিশুর মুখ চেপে মারধর করে এবং মাদ্রাসার সাত তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যার হুমকি দেন।

    এরপর ওই মাদ্রাসার অন্য দুই শিক্ষার্থীর সহায়তায় মাদ্রাসা থেকে বের হয়ে নগরীর দপ্তরখানার বাসায় গিয়ে মাকে বিষয়টি জানিয়ে অজ্ঞান হয়ে যায়। বলাৎকারের বিচার দাবিতে ভূক্তভোগীর বাবা শনিবার বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে রোববার মিটিং করে সমাধানের আশ্বাস দেন। রোববার বিকেলেও ঘটনার কোন বিচার না পেয়ে ৯৯৯ নম্বরে কল করে পুলিশ ডাকেন।

    এ খবরে পেয়ে দায়িত্বরত হুজুর মাদ্রাসার পিছনের দরজা দিয়ে অভিযুক্ত শহিদ ও বেল্লালকে বের করে দিয়ে পালাতে সহায়তা করেন। বিষয়টি স্থানীয়রা টের পেলে ধাওয়া দিয়ে শহিদকে আটক করে পুলিশে তুলে দেয়।

    কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, এঘটনায় একজনকে আটক করা হয়েছে। ভূক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ