ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • এমভি সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল, নৌ বন্দর কর্মকর্তার অভিযোগ দায়ের

    এমভি সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল, নৌ বন্দর কর্মকর্তার অভিযোগ দায়ের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল : ইঞ্জিনে ত্রুটি থাকায় ঢাকা-বরিশাল রুটের এমভি সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল করেছে বিআইডাব্লিউটিএ। একইসাথে যাত্রী ও সাংবাদিক মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যাক্তিদের চিহ্নত করে ব্যবস্থা গ্রহনের জন্য লঞ্চের ম্যানেজারসহ অন্যান্য স্টাফের বিরুদ্ধে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা। 

    রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এই তথ্য জানান নৌ-বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিটিএর উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি জানান, লঞ্চের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় নৌ-যানটির যাত্রা সাময়িকভাবে বাতিল করা হয়েছে। এছাড়া মারামারির ঘটনায় লঞ্চ স্টাফদের বিরুদ্ধে বিআইডব্লিটিএ সরাসরি ব্যবস্থা গ্রহন করতে পারে না বিধায় যাত্রী এবং সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা গ্রহনে পথ সুগম হলো। 

    এর আগে দুপুরে সুরভী-৯ লঞ্চের ম্যানেজার মিজানুর রহমানসহ স্টাফদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন চ্যা‌নেল টো‌য়ে‌ন্টি‌ফোরের চিত্র সাংবাদিক রুহুল আমীন ও ই‌ন্ডি‌পে‌ন্ডেন্ট টে‌লি‌ভিশ‌নের চিত্র সাংবা‌দিক মৃদুল ইসলাম ইসলাম মোহন।

    বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম। তিনি জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

    প্রসঙ্গত, সুরভী-৯ লঞ্চটি মেঘনা নদীতে শনিবার (৮ জানুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের শিকার হয়। এ ঘটনায় লঞ্চে অবস্থানকারী যাত্রীরা কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করেন। যারা লাইভ করিয়েছেন এবং পোস্ট দিয়ে বার্তা ছড়িয়েছেন, তাদের বরিশাল নদীবন্দরে রোববার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে লঞ্চটি নোঙর করার পর লঞ্চের ম্যানেজার মিজানুর রহমানের নেতৃত্বে মারধর করা হয়। এই মারধরের চিত্র সংগ্রহ করতে সেখানে যান ইনডিপেনডেন্ট টেলিভিশনের ভিডিওগ্রাফার দেওয়ান মোহন ও চ্যানেল টোয়েন্টিফোরের রুহুল আমিন। এ সময় তাদেরও আটকে মারধর করা হয়।

    এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ