ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • শেখ হাসিনার স্পর্শে বদলে গেছে বাংলাদেশ-পংকজ নাথ এমপি

    শেখ হাসিনার স্পর্শে বদলে গেছে বাংলাদেশ-পংকজ নাথ এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ রবিবার দুপুরে মেহেন্দিগঞ্জ জাঙ্গালিয়া ইউনিয়নে সিন্নিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার স্পর্শে বদলে গেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিকে বদলে যাওয়া বাংলাদেশের ১৩ বছর। এসময় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন সাংসদ পংকজ নাথ।

     এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক অজয় গুহ, মানব সম্পদ সম্পাদক মুশফিকুর রহমান নিউটন, ইউপি চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, মনির হাওলাদার, হাবিবুর রহমান লিটন, কাউন্সিলর সোহেল মোল্লা, মনির জমদ্দার, সাইফুল ইসলাম বেপারি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

    সভা শেষে সাংসদ পংকজ নাথ গরীব, দুঃখী, মেহনতি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ