ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প 
  • সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের স্মরনে আগৈলঝাড়ায় তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের স্মরনে আগৈলঝাড়ায় তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ার কৃতি সন্তান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, একাধিক সরকারের সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্যপন্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

    জানা গেছে, সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের পরিবারের পক্ষ থেকে শনিবার সকালে উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের নিজ বাড়িতে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়, দুঃস্থ ও কর্মহীন তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্যপন্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সুনীল কুমার গুপ্ত স্মৃতি সংসদের সাধারন সম্পাদক, বরিশাল জেলা উত্তর বিএনপির যুগ্ন-সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের ছোট ছেলে ঢাকা মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক। 

    এছাড়াও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র ও যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও অবিভক্ত ঢাকা মহানগরের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র ও যুব ফ্রন্টের আহবায়ক সঞ্জয় কুমার গুপ্ত, বিএনপি নেতা আশ্রাফুল আলম বিপুল, হোসাইন মোল্লা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র ও যুব ফ্রন্টের বরিশাল জেলা কমিটির সদস্য সচিব উজ্জল রাহা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হেমায়েত তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক হামিদুল ইসলাম মহিদুল, যুগ্ন-আহবায়ক মোয়াজ্জেম হাওলাদার, নাইম মিয়া, স্থানীয় পাগলা মোকল্লা, হারুন অর রশিদ মোল্লা,কাজী সেলিম, কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান উপস্থিত ছিলেন । 

    পরে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়, দুঃস্থ ও কর্মহীন তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্যপন্য সামগ্রী বিতরণ করা হয়।   


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ