ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প 
  • হুমকির মুখে ফসলি জমি 

    আগৈলঝাড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের হিড়িক

     আগৈলঝাড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের হিড়িক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার খাল-বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের হিড়িক পড়েছে। এতে সংশ্লিষ্ট সড়ক, বন্যা নিয়ন্ত্রন বাঁধ, ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে এবং বিভিন্ন স্থানে ভূমি ধ্বসের সৃষ্টি হচ্ছে। এব্যাপারে উপজেলার সচেতন মহলের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ করেও এই বালু উত্তোলন প্রবণতা বন্ধ হয়নি। 

    মাঝে মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে মোবাইল কোটের্র মাধ্যমে সাজা দেয়া হলেও এর প্রতি কোনই তোয়াক্কা করছে না বালু উত্তোলনকারী সংঘবদ্ধ চক্রটি। প্রসঙ্গত উলে­খ্য যে, অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন করে অবৈধ বালুদস্যুরা একদিকে যেমন বিপুল অর্থ সম্পদের মালিক হচ্ছে অন্যদিকে তেমনি পরিবেশ বিপন্ন হচ্ছে এবং খাল-বিল পুকুরের ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে। তদুপরি অধিকাংশ এলাকায় নির্বিচারে ভূগর্ভস্থ বালু উত্তোলনের ফলে বহু আবাদি জমি ধ্বসে গিয়ে দ্রত ভূমি শ্রেণীর পরিবর্তন ঘটছে।

    উপজেলার রত্নপুর ইউনিয়নের নাগার ও চাপাচুপা গ্রামে বয়ে যাওয়া সরকারী খালে অবৈধভাবে শ্যালো মেশিনের সাহায্যে দেশের প্রচলিত আইন ও প্রশাসনের তোয়াক্কা না করেই প্রভাবশালী বরিয়ালী গ্রামের রেজাউল ইসলাম ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলন করছে। 

    উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ ভূগর্ভস্থ বালু উত্তোলনের ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে অনেক স্থাপনা, কৃষি জমি ও সড়ক। রেজাউল দীর্ঘদিন যাবৎ তালের বাজার ওয়াবদা খালে ভাসমান শ্যালো মেশিন স্থাপন করে বেশ কয়েক বছর যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। 

    জানা গেছে, বালুদস্যুরা প্রভাবশালী হওয়ায় প্রশাসনের অভিযানের পরেও তারা নতুন করে পুনরায় বালু উত্তোলন শুরু করায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হচ্ছে না। তবে অবৈধ বালু উত্তোলন বন্ধে ইতোমধ্যে উপজেলার অবৈধ বালু কারবারীদের কাছে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে।

    অনুমতি ছাড়াই অবৈধভাবে উপজেলার নাগার-চাপাচুপা গ্রামে ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের কারণে হুমকির মুখে পড়েছে বিপুল সংখ্যক কৃষি জমি। সরকারি খালসহ কৃষি জমি ঘেঁষা খালের পাড় থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে গভীর করে বালু উত্তোলন করায় পাড় ভেঙে কৃষি জমিগুলো এখন ভাঙনের মুখে পড়েছে। এতে করে জমি নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছে অনেক কৃষক। 

    ইতোমধ্যে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ কৃষি জমি রক্ষায় অভিযোগ দিয়েছে এলাকাবাসী।  
    এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক কৃষ্ণ নন্দ বিশ্বাস, নির্মল নন্দ বিশ্বাস, লেদু বল­ভ, বিশ্বনাথ বল­ভ ও দুলাল বল­ভ জানান, বরিয়ালী এলাকার প্রভাবশালী রেজাউল ইসলাম গত কয়েক বছর ধরে উপজেলার তালতা, রামের বাজার, ভদ্রপাড়া, নাগার ও চাপাচুপা খালের ওপর অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে খালের পাশে থাকা ইরি-বোরো জমির আইল ও ওয়াবদা সড়ক ঘেঁষে বালু উত্তোলন করছে। 

    এতে করে কৃষি জমিসহ সড়ক হুমকির মুখে পড়েছে।  নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন কৃষক জানান, এলাকাবাসী বেশ কয়েকবার অভিযুক্তদের কাজে বাঁধা দিলেও তারা উল্টো কৃষি জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে আসছে। তারা কৃষি জমি রক্ষায় সংশ্লিষ্টদের দ্র”ত হস্তক্ষেপ কামনা করেন।

    এব্যাপারে অভিযুক্ত অবৈধভাবে বালু উত্তোলনকারী রেজাউল ইসলাম জানান, সরকারী খাল থেকে কি অনুমতি ছাড়া বালু উত্তোলন করা যায়। আমি অনুমতি নিয়েই সরকারী খাল থেকে বালু উত্তোলন করছি। কার কাছ থেকে অনুমতি নিয়ে বালু উত্তোলন করছেন সে বিষয়ে তিনি মুখ খুলতে রাজি হননি।

    এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম জানান, এ ধরনের কাজের সঙ্গে সম্পৃক্তদের ছাড় দেওয়া হবেনা। দ্রতই অভিযান চালিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারী খাল থেকে বালুদস্যুরা যাতে বালু উত্তোলন করতে না পারে সেজন্য স্থানীয় তহশিলদের মাধ্যমে কাজ বন্ধ করতে বলা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ