ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • গৌরনদীতে পুকুরে বিষ প্রয়োগ   

    গৌরনদীতে পুকুরে বিষ প্রয়োগ   
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা গ্রামে পূব শক্রতার জের ধরে মোক্তার বয়াতি ও কালু মাতুব্বরের পুকরে বিষ প্রয়োগ করে প্রায় দুইলক্ষ টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষরা। রোববার সকালে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

    ক্ষতিগ্রস্থ মাছ চাষী মোক্তার বয়াতি অভিযোগ করে বলেন, ভূরঘাটা জনতা ব্যাংকের পিছনে তাদের মালিকানাধীন পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছেন। ওই পুকুরের পাড় নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে স্থানীয় গোলাম মাওলা সরদারের সাথে। 

    বিরোধের জের ধরে এশাধিকবার আমাদের মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলার হুমকি দেয়। হুমকির বিষয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করি। এর জের ধরে শনিবার রাতে প্রতিপক্ষরা পুকুরে বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগের ফলে রোববার সকালে পুরের মাছ মরে ভেসে উঠে। যার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

     গৌরনদী মডেল থানায় এসআই শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ