ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • প্রতিটি নাগরিকের তথ্য ও গতিবিধি আর অজানা থাকবে না : অতিরিক্ত পুলিশ কমিশনার

    প্রতিটি নাগরিকের তথ্য ও গতিবিধি আর অজানা থাকবে না : অতিরিক্ত পুলিশ কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশোল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার উদ্যোগে "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত ওপেন হাউজ ডে'তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।

    এসময়ে বক্তব্যে তিনি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, সময়ের পরিবর্তনের সাথে সাথে অপরাধের গতিবিধি পরিবর্তন হচ্ছে, আমাদেরকেও এসবকিছু মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। অপরাধ দানাবাঁধার আগেই তা প্রতিরোধে করতে হবে, ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ধান্ধাবাজি বদমায়েশি করে আর পার পাওয়ার সুযোগ নেই, কেউ যেন অন্যকারোর বিরক্তের কারণ হতে না হয় ।

    অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেন, আমরা তথ্য ও প্রযুক্তিগত উৎকর্ষে অনেকটা এগিয়ে আছি, প্রতিটি নাগরিকের তথ্য ও গতিবিধি আর অজানা থাকবে না। এই পরিবেশ, জলবায়ু, সমাজব্যবস্থা যেন অনিরাপদ না হয় সেজন্য সকলকে সোচ্চার হয়ে কাজ করতে হবে।

    বিশেষ অতিথি উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম বলেন, আপনার সন্তান কোথায় যায় কার সাথে মিশে তা নজরদারিতে রেখে স্থানীয় ভাবে, পারিবারিক ভাবে সোচ্চার হয়ে
    আইনমান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তুলুন।
     
    কাউনিয়া থানার  অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান মুকুল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএমপি ট্রাফিক ইন্সপেক্টর বিদ্যুৎ চন্দ্র দে, থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ