ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল
  • ট্রলারে করে ভোলায় ফিরছে মানুষ

    ট্রলারে করে ভোলায় ফিরছে মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই লকডাউনের প্রথম দিন সোমবার (৫ এপ্রিল) সকালে দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ ভোলায় এসেছে।

    লকডাউনের সময় পরিবার-পরিজনের সঙ্গে থাকার জন্যই ভোগান্তি উপেক্ষা করে এসব মানুষ ঘরে ফিরেছেন বলে দাবি তাদের।

    সকালে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাট থেকে ধারণক্ষমতার দিগুণ যাত্রী নিয়ে ভোলার ইলিশা ঘাটে আসে বিআইডব্লিউটিসির সিট্রাক খিজির ৫ ও খিজির -৮। যাত্রী নামিয়ে সিট্রাক ২টি লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে যায়।  ঢাকার সদরঘাট থেকে যাত্রী নিয়ে আসা লঞ্চ এমভি দোয়েল পাখি একই সময়ে ইলিশা আসে সহস্রাধিক যাত্রী নিয়ে। লঞ্চ সিট্রাকের পাশাপাশি মেঘনার ডেঞ্জার জোন পাড়ি দিয়ে ছোট ছোট জেলে ট্রলারে করে ঘরে ফেরা শত শত মানুষ আসতে দেখা গেছে।

    সকাল থেকেই ট্রলারে যাত্রী আসা অব্যাহত রয়েছে। তবে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা না করে গাদাগাদি করে এসেছেন এসব যাত্রীরা।

    এদিকে স্থলে যানবাহনের ওপর নিষেধাজ্ঞা থাকলে বাস, সিএনিজ, অটোরিকশায় এসব যাত্রী পরিবহন করতে দেখা গেছে। ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তদারকি দেখা যায়নি।

    আর ভোগান্তির পর ঝুঁকি নিতে বাধ্য হওয়ার কথা জানিয়েছে যাত্রীরা। আর যাত্রীদের নিরাপদে পৌঁছাতেই ট্রলারে পারাপারের কথা জানিয়েছেন চালক। 

     


    অনলাইন/এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ