ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • মেহেন্দীগঞ্জ আ'লীগে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে- তালুকদার মোঃ ইউনুস

    মেহেন্দীগঞ্জ আ'লীগে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে- তালুকদার মোঃ ইউনুস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, বাংলাদেশ  আওয়ামী লীগে অনেক ত্যাগী নেতা ছিলেন বলেই বারবার আঘাত করেও  দলকে নিশ্চিহ্ন করতে পারেনি ষড়যন্ত্রকারীরা।

    দেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ত্যাগী নেতাকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে দলের জন্য কাজ করেছেন।

    আওয়ামী লীগ চলে আওয়ামী লীগের গঠনতন্ত্র  অনুযায়ী, কারো কথায় নয়। যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে উদ্দেশ্য করে তালুকদার মোঃ  ইউনুস বলেন, মেহেন্দিগঞ্জে  আওয়ামী লীগের সব পর্যায়ের কমিটিতে দীর্ঘদিনের পরীক্ষিত নেতা-কর্মীদের অবশ্যই মূল্যায়ন করে  ত্যাগীদের অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি  যারা আওয়ামী লীগের মূলস্রোত ধারা থেকে নেতাকর্মীদের বাহিরে আনার চেস্টা করে নিজের স্বার্থে ব্যবহার করবে তাদেরকেও  কোন ছাড় দেয়া হবে না।  

     শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি পাতারহাট আরসি কলেজ মিলনায়তনে আয়োজিত  উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল  জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মঈদুল ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহেব হোসেন সরদার,
     যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুনসুর আহমেদ প্রমূখ।  মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খানের সঞ্চালনায় বর্ধিত সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  বক্তৃতা করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ