ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন

সরকারের দিকে তাকিয়ে না থেকে, নিজেকে স্বাবলম্বী হতে হবে

সরকারের দিকে তাকিয়ে না থেকে, নিজেকে স্বাবলম্বী হতে হবে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল: পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি বলেছেন, আপনারা যারা অসচ্ছল খেলোয়ার আছেন তাদের আজ  সহায়তা করা হচ্ছে। এই সহযোগীতার সাথে সাথে আপনাদের খেলার প্রতি আরো মনযোগী হতে হবে, আবার শুধু খেলায় নয় আপনাদের নিজের পরিবারের আর্থিক উন্নয়নের জন্য চেষ্টাও করতে হবে। সরকারের ভাতার দিকে তাকিয়ে না থেকে, আপনাকে নিজেকে স্বাবলম্বী হতে হবে।

শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুরে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশন হতে প্রদত্ত অসচ্ছল ক্রীড়াবিদদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বরেন।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবসময় দুখী মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেন। প্রধানমন্ত্রী তাদের দুঃখ-কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করেন।বাংলাদেশ একটি ছোট দেশ, এই ছোট দেশে ১৬ কোটি জনসংখ্যা, অর্থাৎ বিপুল জনসংখ্যা। এখানে আমরা যদি সকলে কর্মঠ না হই, তাহলে বিপুল পরিমান জনগনকে সাহায্য দেয়া সরকারের একার পক্ষে সম্ভব হবে না। 

এসময় প্রতিমন্ত্রী জেলা প্রশাসককে খেলোয়ারদের জন্য স্থানীয়ভাবে ফান্ড গঠনের অনুরোধ জানিয়ে বলেন, যারা বিত্তশালী রয়েছেন তাদের সহায়তায় স্থানীয়ভাবে ফান্ড গঠন করা যেতে পারে। এক্ষেত্রে বঙ্গবন্ধু ট্রাস্টের সাথে সাথে জেলা প্রশাসন থেকেও খেলোয়ারদের সহায়তা করা যেতে পারে।এতে সাহায্যের পরিমান যেমন বাড়লো, সেইসাথে বিভিন্ন খেলায় দুর্ঘটনা ঘটে খেলোয়ারদের হাত-পা ভাঙ্গে, সেসময়েও খেলোয়ারদের সহায়তা করা যেতে পারে।

তিনি সিনিয়র খেলোয়ারদের উদ্দেশ্যে বলেন, সরকার আপনাদের প্রতি সহানুভুশীল হয়েছে, আপনাদেরও একটা দায়িত্ব কর্তব্য আছে। তাই আপনাদের খেলার মানটা উন্নয়ন করতে হবে। এছাড়া যারা খেলাধুলায় আসেনি বা নতুন এসেছে তাদেরও উদ্ভুদ্ধ করতে হবে – উৎসাহ দিতে হবে যাতে তারা ভালো মানের খেলোয়ার হতে পারে।খেলাধুলায় যতো বেশি যুব সমাজ অংশগ্রহন করবে, দেশ থেকে মাদক ততো তারাতারি দূর হবে। মাঠের খেলাধুলায় তাদের আকৃষ্ট করতে না পারলে আপনার আমার ছেলেমেয়েরাই একসময় মাদকাসক্ত হবে। যে ছেলে একবার মাদকের দিকে আকৃষ্ঠ হয়, সেই পরিবার কিন্তু ধ্বংস হয়ে যায়।তাই যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ দিতে হবে।

অনুষ্ঠাতে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এ-সময় বিসিবি পরিচালক আলমগীর খান আলো, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু উপস্থিত ছিলেন। 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন