ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • হাতকড়াসহ পালানো আসামী সাতদিন পর গ্রেফতার

    হাতকড়াসহ পালানো আসামী সাতদিন পর গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আসামী মাসুদ খানকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর আমতলার মোড় এলাকায় অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া আসামীকে গ্রেফতার করেন এস আই মাহমুদুল মুনিম। 

    বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার ইন্সপেপ্টর তদন্ত লোকমান হোসেন। তিনি আরো জানান, গোপন সংবাদ এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আসামীকে গ্রেফতার করা হয়।

    নগরীর একটি চুরির ঘটনায় গণধোলাইয়ের শিকার আহত মাসুদ খানকে ৩০ ডিসেম্বর সন্ধ্যায় শেবাচিম হাসপাতালে ভর্তি করে কোতয়ালী মডেল থানা পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় মো. মাসুদ খান হাতকড়াসহ পালিয়ে যায়। এঘটনায় এস আই নিজাম মাহমুদ ফকির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

    কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম জানান, গ্রেফতারকৃত আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ