ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • রূপাতলীতে ডিবির ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১৭

    রূপাতলীতে ডিবির ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদকবিরোধী অভিযানে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলা চালিয়েছে অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদককারবারি ও পুলিশের ওপর হামলার পৃথক অভিযোগে করা দুটি মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    বিষয়টি বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন। 

    তিনি বলেন, একটি মামলায় ৮ জন এবং অপর মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

    পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার রাত ৯টার পরে বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ড রূপাতলীর মান্নান খান সড়কে ইয়াবা বিক্রির তথ্য পেয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) খায়রুল আলম। এ সময়ে অভিযুক্ত দুজন মাদককারবারি একজন নারী ও পুরুষকে ৩৪ পিস ইয়াবাসহ আটক করে আভিযানিক টিম। খবর পেয়ে মাদককারবারির সহযোগীরা গোয়েন্দা টিমের ওপর হামলা চালায় বলে দাবি করেছে পুলিশ। 

    এ ঘটনায় গোয়েন্দা কনস্টেবল হানিফ ও আনোয়ার গুরুতর আহত হন। তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাদক, পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ