ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • দিনাজপুরে উপজেলা চেয়ারম্যানের মা ইউপি সদস্য পদে নির্বাচিত

    দিনাজপুরে উপজেলা চেয়ারম্যানের মা ইউপি সদস্য পদে নির্বাচিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    দিনাজপুরের হাকিমপুর উপজেলা চেয়ারম্যানের মা হাজেরা বেগম ইউপি নির্বাচনে সদস্য (সংরক্ষিত আসন) পদে নির্বাচিত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে অনুষ্ঠিত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এক নম্বর সংরক্ষিত আসনে তিনি নির্বাচিত হন।

    জানা গেছে, পাঁচবিবি উপজেলার ৮ নং বাগজানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক নম্বর (১, ২, ৩ নং ওয়ার্ড) সংরক্ষিত আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুন উর রশিদের মা হাজেরা খাতুন মাইক প্রতীক নিয়ে নির্বাচন করেন।

    বুধবার ভোটগ্রহণ ও গণনা শেষে দেখা যায় ২ হাজার ৮২২ ভোট পেয়ে বিজয়ী হন হাজেরা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নার্গিস সুলতানা। তিনি হেলিকপ্টার প্রতীক নিয়ে ১ হাজার ২৫৪ ভোট পান। তাদের ভোটের ব্যবধান ছিল ১ হাজার ৫৬৮।

    হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ বলেন, আমার মা এবারসহ সদস্য পদে চারবার নির্বাচিত হন। প্রথম দুবার পরপর নির্বাচিত হওয়ার পর একবার নির্বাচন করেননি। এরপর আবার নির্বাচনে বিজয়ী হন। এবার পঞ্চম ধাপের নির্বাচনেও বিজয়ী হন। আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে মায়ের থেকে জনপ্রতিনিধি হওয়ার মূল শিক্ষা নিই। মায়ের ভালোবাসা আছে বলেই আমিও জনপ্রতিনিধি। সন্তান হিসেবে আমি গর্বিত।

    পাঁচবিবি উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বাগজানা ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত আসনে সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। তাদের মধ্যে ২ হাজার ৮২২ ভোট পেয়ে হাজেরা বেগম নির্বাচিত হন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ