ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • তালুকদার মোঃ ইউনুস বলেছেন

    আ'লীগ ক্ষমতায় আছে বলেই শিক্ষার কাঙ্খিত উন্নয়ন হচ্ছে

    আ'লীগ ক্ষমতায় আছে বলেই শিক্ষার কাঙ্খিত উন্নয়ন হচ্ছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলেই দেশে আজ শিক্ষার কাঙ্খিত উন্নয়ন হচ্ছে। শিক্ষা মানন্নোয়নে সরকার  বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন করে যাচ্ছে। বছরের প্রথম দিনের উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই  বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ,অবকাঠামো উন্নয়ন সহ শিক্ষকদের বেতনভাতা বাড়িয়ে তাদের জীবনমানের উন্নয়ন  করেছেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

    বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদ চত্বরের আয়োজিত সাতলা গ্রামের কৃতি সন্তান, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রভাষক বিএম রাজ্জাক ডক্টরেট ডিগ্রী অর্জন করায় সাতলাবাসীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন হাওলাদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার ও  সংবর্ধিত প্রভাষক বিএম রাজ্জাক বক্তৃতা করেন ।

    এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, উজিরপুর উপজেলা আওয়ামী লীগ, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ