ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বাবুগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

    বাবুগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-ঢাকা মহা সড়কের ছয় মাইল নামক স্টেশনে ট্রাক চাপায় ঘটনাস্থলেই এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বৃদ্ধ কাজী অলিউল ইসলাম (৭০) বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামের মৃত ফজলে আলী কাজীর ছেলে। তিনি বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল’র ছোট চাচা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর সারে ১১টায় । তাৎক্ষনিক  ঘটনাস্থল পরিদর্শন করেছে এয়ারপোর্ট থানাপুলিশ।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়,  নিহত কাজী অলিউল ইসলাম ছয় মাইল স্টেশনের পশ্চিম পাশ থেকে রাস্তা পার হয়ে পূর্ব পাশে যাচ্ছিলো। এসময় বরিশালের দিক থেকে বেপরোয়া গতির একটি হলুদ রংয়ের জ্যাক ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।  ঘাতক ট্রাক ও ড্রাইভার  আটক করতে সক্ষম হয়েছে এয়ারপোর্ট থানাপুলিশ। ট্রাক নং-ঢাকা মেট্র-ন-১৩১২২৬। আটক ড্রাইভার মোহাম্মাদ আলী(৫০)উজিরপুর থানার কচুয়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

    এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, ঘাতক ট্রাক ও ড্রাইভার থানায় আটক রয়েছে। এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ