ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনায় বাংলাদেশ উন্নয়নের বিস্ময়:এমপি পংকজ নাথ

প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনায় বাংলাদেশ উন্নয়নের বিস্ময়:এমপি পংকজ নাথ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেছেন , বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়নের বিস্ময়। খাদ্যশস্য উৎপাদনেও বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন দশম স্থানে।

মেহেন্দিগঞ্জে  বৃহস্পতিবার  দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি আরো বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুননবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ-দফতর সম্পাদক অজয় গুহ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ, কাউন্সিলর সাইফুল ইসলাম, কাউন্সিলর সোহেল মোল্লা, কাউন্সিলর মনির জমদ্দার, কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন