আগৈলঝাড়ায় বাল্যবিবাহ ও ঝড়ে পড়া শিশু প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময়

বরিশালের আগৈলঝাড়ায় বাল্যবিবাহ ও ঝড়ে পড়া শিশু প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্ক এর আয়োজনে উপজেলার জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে পিএফজি’র কো-অডিনেটর জেমস রিপন বাড়ৈর সভাপতিত্বে বাল্যবিবাহ ও ঝড়ে পড়া শিশু প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী নুর আলম, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, সাংবাদিক এস এম শামীম, প্রবীর বিশ্বাস ননী, ইউপি সদস্য শান্তনা বেগম, জেসমিন আক্তার, সাবেক ইউপি সদস্য পবিত্র রানী বাড়ৈ, নারী নেত্রী সুমা কর, মমতাজ বেগম প্রমুখ।
বক্তরা বলেন, ১৮ বছরের আগে বিয়ে হলে মা ও সন্তান স্বাস্থ্যঝুঁকি ও অপুষ্টিতে ভুগতে পারে। তাই অভিভাবকদেরও সচেতন হতে হবে। একজন মেয়ে পরিবারে এমন ভূমিকা রাখবে, যেন ছেলে ও মেয়ের মধ্যে কোনো পার্থক্য বোঝা না যায়। বাল্যবিবাহ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে। মা-বাবা যেন ভাবতে পারেন ছেলে যেমন বৃদ্ধ বয়সে সাহায্য করতে পারে, তেমনি মেয়েও পারে। মেয়েদের জন্য ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নারীর উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা সবাই মিলে সমন্বিতভাবে কাজ করে বাল্যবিবাহ রোধ করব।
এইচকেআর