ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশালে মাদক কারবারিদের হামলায় দুই ডিবি পুলিশ আহত

    বরিশালে মাদক কারবারিদের হামলায় দুই ডিবি পুলিশ আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে মাদক উদ্ধার অভিযানের সময় মাদক কারবারিদের হামলায় দুই ডিবি পুলিশ সদস্য আহত হয়েছেন। বরিশাল নগরের রুপাতলি মান্নান খান সড়কে বুধবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

    নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, রুপাতলি মান্নান খান সড়কে ইয়াবা বেচাকেনা চলছে এমন খবরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম।

    এসময় সাব ইন্সপেক্টর খায়রুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৩টি ইয়াবাসহ দুজনকে আটক করলে মাদক কারবারিরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কনস্টেবল হানিফ ও আনোয়ার গুরুতর আহত হন। আহতরা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একাধিক টিম গিয়ে হামলাকারীদের কয়েকজনকে আটক করে।

    এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখার এডিসি ফারুক হোসেন বলেন, মাদকের বেচাকেনা চলছে এমন সংবাদে অভিযান চালালে মাদক কারবারিরা আমাদের সদস্যদের ওপর হামলা চালায়।

    তিনি আরো বলেন, এ ঘটনায় ৪৩টি ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। বাকি হামলাকারীদের ধরতে অভিযান চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ