ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • আহবায়ক মনির ফকির সদস্য সচিব সজল রায়

    দি ভয়েজ অব মেডিকেল টেকনোলজিস্ট’র আহবায়ক কমিটির তালিকা প্রকাশ

    দি ভয়েজ অব মেডিকেল টেকনোলজিস্ট’র আহবায়ক কমিটির তালিকা প্রকাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দি ভয়েজ অব মেডিকেল টেকনোলজিস্ট এর আহবায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। গত ৪ জানুয়ারি সংগঠনের অন্যতম উপদেষ্টা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কাউন্সিলর ডা. সৌরভ সুতার এবং উপদেষ্টা কেন্দ্রীয় কাউন্সিলর ডা. নূরুন্নবী তুহিন স্বাক্ষরিত পত্রে কমিটির তালিকা প্রকাশ করা হয়। ৯ সদস্যবিশিষ্ট কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন মো. মনির হোসেন ফকির। ‍

    এছাড়া কমল কৃষ্ণ চৌধুরীকে যুগ্ম আহবায়ক এবং সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে সজল রায়কে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আ‍ঁখি ইসলাম, সৌরভ বিশ্বাস শুভ, মিরাজুল হক, মুমিনুর রহমান, ইমরান মাহমুদ শান্ত ও সুরাইয়া সারা। আহবায়ক কমিটির পাশাপাশি কেন্দ্রীয় সহকারী সমন্বয়ক পদে সাবেক সাধারণ সম্পাদক শাকিব-বাপ্পি কে নির্বাচন করা হয়।
     
    এর আগে সংগঠনের প্রধান সমন্বয়ক ওবায়দুর মাসুম কমিটি সুপারিশ করে উপদেষ্টাদের কাছে পাঠান। পরে উপদেষ্টামণ্ডলী যাচাই বাছাই করে এটি প্রকাশ করেন। তালিকা প্রকাশের পাশাপাশি অতিরিক্ত সদস্য সংগ্রহ, পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ ২০২২ সালের কর্ম-পরিকল্পনা দাখিল করার জন্য এই কমিটিকে বলা হয়েছে।

    তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করে ওবায়দুর মাসুম বলেন, মেডিকেল টেকনোলজি বিষয়ক পেশাটি চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মূলত রোগ নির্ণয়ের কাজটি করে থাকেন মেডিকেল টেকনোলজিস্টরা। স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে তাদের ভূমিকা সারাদেশের মানুষ আজ উপলব্ধি করছেন। তবে দীর্ঘ ১২ বছর যাবত ‍এই পেশায় নিয়োগের বিষয়টি স্থগিত রয়েছে। দেশের ‍এই প্রতিকূল অবস্থায় যা ‍একটি বড় বাধা। টেকনোলজিস্ট হিসেবে কর্মরতদের মধ্যে অনেকেরই রয়েছে সুপ্ত প্রতিভা। তাদের সেই প্রতিভা বিকাশ ‍এবং মেডিকেল টেকনোলজি বিষয়ক বিভিন্ন খবর এই সংগঠনের মাধ্যমে আমরা প্রচারের ধারা অব্যাহত রেখেছি।

    নবকমিটির সদস্য সচিব সজল রায় বলেন, ‍এই মহান পেশার গুরুত্ব চিকিৎসা সেবায় অপরিসীম। সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে ‍চিকিৎসকরা মেডিকেল টেকনোলজিস্টদের ‍উপরই নির্ভর করেন। টেকনোলজিস্টবিহীন স্বাস্থ্যসেবা অনেকটাই অচল। মেডিকেল টেকনোলজিস্টদের এক যুগেরও বেশি সময় ধরে নিয়োগ নেই। আমরা প্রচার ও প্রকাশনা পরিবারটির মাধ্যমে সমসাময়িক সকল বিষয়ে মেডিকেল টেকনোলজিস্টদের পাশে থেকে কাজ করে যাবো।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ