ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • করোনা রোধে বরিশালে দেয়াল অঙ্কন

    করোনা রোধে বরিশালে দেয়াল অঙ্কন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে করোনার সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেয়াল অঙ্কন কার্যক্রমের উদ্বোধন করেছেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দি অডেশাসের নেতাকর্মীরা। 


    বুধবার (৫ জানুয়ারি) সকালে নগরীর শ্রীনাথ চ্যাটার্জি লেনে এই কর্মসূচীর উদ্বোধন করেন ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গায়েত্রী সরকার পাখি। ওয়েডিং ফ্লাওয়ার ইভেন্ট ম্যানেজমেন্টের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচীর সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক সাঈদ পান্থ।

    উপস্থিত ছিলেন সমাজসেবক আবিদ হোসেন বাবু, শিক্ষক শংকর পোদ্দার, লিটু দাস, চারুকলা বিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন, শারমিন লুনা, আদিবা হোসেন প্রিমা, ইফতি তাহমিদ, দি অডেশাস্ এর সহ-সভাপতি দুর্জয় সিংহ জয়, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কিশোর রায় আকাশ, অর্থ সম্পাদক শুভ সিকদার, কার্যনির্বাহী সদস্য শান্ত বালা, সদস্য সুরাইয়া মীম প্রমুখ।

    এই জনসচেনতামূলক কার্যক্রমের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যায়ক্রমে দেয়াল অংকন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সহ-সভাপতি দুর্জয় সিংহ জয়।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ