ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • উজিরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত

    উজিরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে উপজেলা পর্যায়ে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ জানুয়ারী বেলা সাড়ে ১১টায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু।

    উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.বি.এম জাহিদ হোসেন, গুঠিয়া কলেজের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে জুনিয়র গ্রুপ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করে সরকারি ডব্লিউ বি.ইউনিয়ন মডেল ইনস্টিটিউন, ২য় স্থান সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় স্থান নারায়নপুর পল্লী ইউনিয়ন ইনস্টিটিউশন।

     সিনিয়র গ্রুপ উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করে সরকারি শেরে বাংলা কলেজ,২য় স্থান গুঠিয়া আইডিয়াল কলেজ ও তৃতীয় স্থান বড়াকোঠা ইউনিয়ন ডিগ্রি কলেজ। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।                 

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ