ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • গৌরনদীতে নুরাণী মাদ্রাসার উদ্বোধন

    গৌরনদীতে নুরাণী মাদ্রাসার উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সাউদের খালপাড় নুরাণী মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, দোয়া-মোনাজাত  ও নবাগত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।  

    বুধবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল ওহাব মোল্লার সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া, সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সূনীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ¦ এসএম আব্দুর রব, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মনু মোল্লা।

    এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক ও মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মো. মোক্তার হোসেন সরদার, আব্দুল বারেক মাঝি, মাহবুব আলম সোনা বেপারী, ফরহাদ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে মাদ্রাসার উদ্বোধন করা হয়। শেষে নবাগত ৬৪ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ