ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • হিজলায় হত্যা মামলার আসামী গ্রেফতার দাবীতে মানববন্ধন

    হিজলায় হত্যা মামলার আসামী গ্রেফতার দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলায় আবদুল জব্বার হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির  দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মানববন্ধনে মামলার তদন্ত কর্মকর্তা হিজলা থানার এস আই মনিরুজ্জামান এর অপসারনের দাবি করে এ কর্মসূচী পালন করা হয়। বুধবার বেলা সকাল ১১ টায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মৌলভীরহাট বাজারে স্থানীয় এলাকাবাসী ও নিহত পরিবারের উদ্যোগে এই মানববন্দন কর্মসূচী পালন করা হয়।

    মানববন্ধনে   স্থানীয় জনপ্রতিনিধি সহ শতশত সাধারণ জনগন অংশগ্রহন করে। মানববন্ধনে নিহত জব্বার মোল্লার ভাই আবদুল ছত্তার মোল্লা কান্নাজরিত কন্ঠে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় হিজলা থানায় একটি হত্যা মামলা করা হলেও মামলার তদন্ত কর্মকর্তা আসামীদের গ্রেফতার করেনি।

    তিনি আরো জানায়, মামলার আসামীদের সাথে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মনিরুজ্জামান যোগসাজস করে মামলা তুলে নেওয়ার জন্য প্রস্তাব দেয়। নিহত জব্বার মোল্লার বড় ছেলে ছিদ্দিক মোল্লা বলেন, ঢাকার লালবাগে আসামীদের কে দেখিয়ে দেওয়ার পরেও তিনি আসামীদের গ্রেফতার না করে পালিয়ে যাওয়ার সহযোগিতা করে ।মানববন্দনে  জনপ্রতিনিধি ও স্থানীয় এলাকাবাসী জব্বার মোল্লার হত্যা মামলার আসামীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি জানায়। উল্লেখ্য গত বছরের ৩ নভেম্বর উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবদুল জব্বার মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ