গোড়া চাঁদদাস রোড নিবাসী আনোয়ারা বেগম ইন্তেকাল

বরিশাল নগরীর গোড়া চাঁদদাস রোড ‘স্মরনিকা’ নিবাসী ও মরহুম এ.এস.এম কায়ছার রহমানের সহধর্মিণী মিসেস আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
৪ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় বাধ্যক্যজনিত করণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে এবং দুই কন্যা সন্তানসহ আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা আনোয়ারা বেগম এ.জেড.এম রফিকুর রহমানের মাতা।
বুধবার সকাল ১০টায় নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানামে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরীর বগুরা রোড মুসলিম গোরস্থানে দাফন করা হবে।
আনোয়ারা বেগম এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক মতবাদ ও দখিনের মুখ পত্রিকার সম্পাদক, বাংলাদেশ সম্পাদক ফোরাম, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এস.এম জাকির হোসেন। তিনি মরহুমার মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
কে আর