ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • এসএসসি ২০১২ ও এইচএসসি ২০১৪ ব্যাচের শীতবস্ত্র বিতরণ

     এসএসসি ২০১২ ও এইচএসসি ২০১৪ ব্যাচের শীতবস্ত্র বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘আসুন এই শীতে সকলে মিলে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াই’ এই সেøাগান নিয়ে বরিশালের ছয়টি জেলায় শীতবস্ত্র বিতরণ শুরু করেছে বরিশাল বিভাগের এসএসসি ২০১২ ও এইচএসসি ২০১৪ ব্যাচ বন্ধু মহল। গত রোববার থেকে পর্যায়ক্রমে ব্যাচের সদস্যরা নগরীসহ প্রতিটি জেলায় ঘুরে ঘুরে শীতার্তদের কাছে শীতবস্ত্র কম্বল পৌঁছে দেন। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধু মহলের জাকারিয়া খান, শিহাবুল ইসলাম, রাজিব হাওলাদার, আহমাদ রাফিসহ অন্যান্য সদস্যরা।

    তারা জানিয়েছেন, ‘গত রোববার থেকে বরিশাল নগরী, হিজলা, মেহেন্দিগঞ্জ, বাকেরগঞ্জসহ ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর এবং ভোলা জেলার বিভিন্ন এলাকায় এরি মধ্যে তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    বন্ধু মহলের সদস্যবৃন্দ বলেন, ‘আমাদের আশেপাশে এমন অনেক অসহায় শীতার্ত মানুষ রয়েছে, যাদের এই শীত নিবারণ করার মত সামর্থ নেই। এদের পাশে দাঁড়ানো সকল সামর্থবান মানুষেরই দায়িত্ব ও কর্তব্য। তাই আসুন আমরা সকলে মিলে এই অসহায় শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়াই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ