ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • দেশের উন্নয়নের সাথে মানসিকতার উন্নয়ন ঘটাতে হবে : প্রলয় চিসিম

    দেশের উন্নয়নের সাথে মানসিকতার উন্নয়ন ঘটাতে হবে : প্রলয় চিসিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের উন্নয়নের সাথে সাথে মন মানসিকতার উন্নয়ন ঘটানোর আহবান জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম। মঙ্গলবার (৪ জানুয়ারি) বন্দর থানার ওপেন হাউজ ডে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, আমরা পাকিস্তানের পুলিশ নই, আমরা স্বাধীন বাংলার পুলিশ। আমাদের দেশ অনেকটা এগিয়ে যাচ্ছে। শীঘ্রই পদ্মাসেতু চালু হতে যাচ্ছে। 

    বিগত বছরের চেয়ে আরও বেগবান হয়ে কাজ করছি। সমাজের সবাই মিলে একটা ভালো প্লাটফর্ম তৈরী করে অগ্রসর হতে পারলে সমাজবিরোধী অপরাধীদের কোন ঠাঁই হবে না। তাদেরকেও সুপথে ফিরিয়ে আনা সম্ভব  হবে। 

    তিনি আরও বলেন, দেশের উন্নয়নের সাথে সাথে মন মানসিকতার উন্নয়ন ঘটাতে হবে। দেশ উন্নত করার জন্য নারী-পুরুষ  সবাইকে একসাথে কাজ করতে হবে। মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে। সবাইকে আইনমান্যকারী নাগরিক হতে হবে। জমিজমা ও ঠুনকো বিষয় নিয়ে মারামারি হানাহানি চলবে না। আমাদের আরও সচেতন হতে হবে, এলাকার মুরব্বিদের নিয়ে সমাধান করতে হবে। 

    প্রলয় চিসিম বলেন, থানা জনগণের শেষ আশ্রয়স্থল। অপরাধ দানাবাঁধার আগেই অপরাধ নিয়ন্ত্রণে আনতে আমরা আরও ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়ায় বিভক্ত হয়ে কমিউনিটি পুলিশিংয়ের পরিপূরক বিটপুলিশিং কার্যক্রম নিয়ে আপনাদের দোরগোড়ায় পৌঁছে গেছি। আমাদের তথ্য দিয়ে পাশে থাকুন। 
     
    উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার বলেন,  এলাকার পরিবেশ আরও শান্ত রাখতে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ জনতা এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোন অপরাধ সংগঠিত হওয়ার আগেই পুলিশকে জানাতে হবে। এলাকায় চুরিসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে রাখতে কাউকে সন্দেহ হলে আমাদের অবগতকরন ও সতর্ক হওয়ার জন্য অনুরোধ রইল। 

     অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করীমসহ থানার অন্যান্য কর্মকর্তা, সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ