ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • উজিরপুরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    উজিরপুরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে ব্যাপক আয়োজনে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুস্পমাল্য অর্পন, র‌্যালি, আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।  মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্তর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    পরে উপজেলা চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য এর সামনে পুস্পমাল্য অর্পন করা হয়। বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, প্রধান বক্তা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী।

    উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র মো. হেমায়েত উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস কুমার সাহা, উপজেলা শ্রমীকলীগের যুগ্ম আহবায়ক শিপন মোল্লা প্রমূখ। উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য মো. মাইনুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জুলহাস হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সৈকত ফকির, পৌর ছাত্রলীগ নেতা মুন্না, বড়াকোঠা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ এনায়েত সরদার। আলোচনা সভা শেষে শত শত নেতাকর্মীরা কেক কেটে আনন্দ উল্লাস করে দিবসটি পালন করেন এবং শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় পুরো উপজেলা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ