গৌরনদীতে গণটিকা কার্যক্রম পরিদর্শন

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
মহামারী করোনাভাইরাস প্রতিরোধে তৃর্ণমূল পর্যায়ে শতভাগ টিকা প্রদান সফল করার লক্ষে গৌরনদীতে ১২টি ইপিআই টিকাকেন্দ্রে ক্যাম্পিং এর মাধ্যমে মঙ্গলবার (৪ জানুয়ারি) গণটিকা প্রদান কার্যক্রম চলমান থাকে। গণটিকা কার্যক্রম উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। এ যাবত গৌরনদী উপজেলায় এক লক্ষ ৫ হাজার ৩১৬ জনকে প্রথম ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে।
এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন