ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • কৈশোরের প্রথম প্রেম, ভালোবাসা ও রাজনীতির প্রথম পাঠশালা ছাত্রলীগ : পংকজ নাথ এমপি

    কৈশোরের প্রথম প্রেম, ভালোবাসা ও রাজনীতির প্রথম পাঠশালা ছাত্রলীগ : পংকজ নাথ এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ বছর উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মু¨রালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বর্ণিল সাজে ছাত্রলীগের আনন্দ র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    আলোচনা সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ মুঠোফোনে তার বক্তব্যে বলেন, কৈশোরের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা ও রাজনীতির প্রথম পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ। এসময় সাংসদ আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। একসময় পশ্চিমারা বাংলাদেশকে বলতো তলাবিহীন ঝুড়ি। আজ তারাই বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। বাংলাদেশের সুদৃঢ় অর্থনৈতিক অবস্থান একদিনের নয়। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় ও নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়নের বিস্ময়।

    আজ মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর সোহেল মোল্লা, হাবিবুর রহমান খোকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও কাউন্সিলর মনির জমদ্দার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, সোয়েব আহমেদ, রায়হান মাহমুদ, এবিএম নয়ন, রবিউল তালুকদার, মোঃ পাভেল, সিহাব বেপারী সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ