ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কায় প্রাণ গেলো যুবকের

    ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কায় প্রাণ গেলো যুবকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বানারীপাড়া উপজেলার রায়েরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং এর সাথে ধাক্কায় মো. সাগর (৩০) নামের একজন নিহত হয়েছে। মোটরসাইকেলের আরেক আরোহী নিহতের চাচী ঝিলিক বেগম গুরুতর আহত হন।

    সোমবার সকাল ৮টার দিকে মোটরসাইকেলটি ব্রিজের উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেললে রেলিং এর সাথে ধাক্কা লাগে। আহত অবস্থায় আরোহী দুজনকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পথেই মারা যান সাগর। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ঝিলিক বেগম। সাগর বেসরকারি মোবাইল কোম্পানী রবি’র সেলসম্যান ছিলেন। তার বাড়ি উপজেলার কাচাবালিয়া গ্রামে।

    প্রত্যক্ষদর্শীরা বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগায় আরোহী চাচী ও ভাতিজা দুইজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা হাসপাতালে নেয়া হলে সেখান থেকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। তবে তারা কোথায় থেকে এসেছে কোথায় যাচ্ছিলেন এ বিষয়টি কেউ জানাতে পারেননি।

    বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, আশংকাজনক অবস্থায় দুইজনকে উদ্ধার করে বরিশাল মেডিকেলে নেয়ার পথে সাগর মারা যায়। তার মরদেহ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। আর ঝিলিকের দুই আঙ্গুলের মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সম্পূর্ণ পরিচয় এখনো পাওয়া যায়নি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ