ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বরিশালে থ্রি হুইলার চালকদের স্মারকলিপি প্রদান

    বরিশালে থ্রি হুইলার চালকদের স্মারকলিপি প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    এল পি জি চালিত থ্রি হুইলার সিটি করপোরেশন ও জেলার সড়ক গুলোতে চলাচল করতে না পারার প্রতিবাদে জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও সিটি করপোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি ও পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে  থ্রি হুইলার চালক ও মালিকবৃন্দ।

    রবিবার (২জানুয়ারী) বেলা সাড়ে ১২ টায় নগরীর আমতলার মোড়ে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এর আগে বরিশাল জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের মেয়র বরাবর স্বারক লিপি প্রদান করা হয়। সমাবেশে আন্দোলনরত ভুক্তভোগী চালকরা জানায়, বরিশালে মহাসড়ক ব্যাতীত বিকল্প সড়ক এর সংখ্যা খুবই কম। প্রশাসন এর কঠোর অবস্থান এর জন্য গত ৩ মাস যাবৎ যাত্রীদের নিয়ে বাসস্ট্যান্ড, লঞ্চঘাট মেডিকেল সহ বিভিন্ন জায়গায় আসা প্রায় অসম্ভব। এছাড়া এল পি জি ফিলিং স্টেশন গুলাে সিটি কর্পোরেশন এর অভ্যান্তরে হওয়ায় আমাদের মেট্রো এলাকায় প্রবেশ করতে হয়।


    থ্রি হুইলারের মালিকরা জানান,রাস্তায় প্রশাসন এর কঠোর অবস্থান এর কারনে আমাদের ৫০ এর অধিক গাড়ী আটক করা হয়েছে। আমরা দ্রুত এসব আইনের প্রতিকার চাই। আমাদের সকল যানবাহন বৈধ, বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশন কৃত এবং সরকারী সকল বিধি বিধান মেনে চলাচল করে। রুট পারমিট এ পরিবর্তন এনে প্রশাসন কর্তৃক এল পি জি চালিত থ্রি হুইলার চালাচলের সুযােগ প্রদান করতে হবে।


    এ সম্পর্কে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, একটা স্মারকলিপি পেয়েছি। বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ