ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বাবুগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

     বাবুগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত হয়েছে। রবিবার(০২জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জ জাতীয় পার্টির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি। সকাল থেকে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা উপজেলা চত্তরের সভাস্থলে শোভাযাত্রা সহকারে ভীড় করতে থাকে। বেলা ১১টায় উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. মকিতুর রহমান কিসলু’র নেতৃত্বে ৫সহাস্রাধীক নেতাকর্মীর অংশগ্রহনে একটি শোভাযাত্রা বের হয়।

    শোভাযাত্রাটি উপজেলা চত্তর প্রদক্ষিন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সভাস্থলে এসে শেষ হয়। গ্রাম বাংলার লাঠি খেলা, ব্যান্ড পার্টি ও হলুদ শাড়ি পরা নারীদের অংশগ্রহনে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে উঠে। পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসাইন মুহাম্মাদ এরশাদ ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর ছবি সম্বিলিত শত শত ব্যানার ফ্যাস্টুনে ছেয়ে যায় উপজেলা চত্তর। শোভা যাত্রা শেষে বিশাল আকৃতির একটি কেক কাটা হয়। এসময় পার্টির উপজেলা যুগ্ম আহবায়ক ওমর ফারুখ বাবুল আকন’র সঞ্চালনায় উপজেলা ও  ইউনিয়নের নেতাকর্মরা উপস্থিত ছিলেন।

    উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. মকিতুর রহমান কিসলু বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু ভাইয়ের নির্দেশনায় প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। টিপু ভাইয়ের নেতৃত্বে বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী ও সু-সংগঠতি। জাতীয় পার্টি  নেতা-কর্মীরা সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে সর্বদা নিজ নিজ এলাকায় কাজ করে যাচ্ছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ